জগন্নাথপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ AM

জগন্নাথপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৩:০০:১১ AM

জগন্নাথপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা


ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের আয়োজনে ও সংগঠনের সম্মানিত জীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী জুয়েব আহমদের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জগন্নাথপুর উপজেলা সদরের ইসলামিক একাডেমির হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মো. হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. জিকরুল আলমের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মফিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জগন্নাথপুর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন সাহেব, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব হোসাইন শাকিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. মাছুম মিয়া, সহ-সভাপতি সুলেমান আহমদ, আমিনুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ও সিনিয়র সদস্য আমির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সাজু, ব্যবসায়ী মাওলানা ইলিয়াছ হোসেন, মো. জিলু মিয়া, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাক হোসাইন নাছিফ, শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রবিউল জামান সানি, সহ-প্রচার সম্পাদক সামসুন নূর, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম তামিম, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, শাহান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জগন্নাথপুর ইসলামিক একাডেমির শিক্ষার্থীরা অংশ নেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ