জামালগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ AM

জামালগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৭:৪৬:৩৫ AM

জামালগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ

ছবি: নিজস্ব


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর, জামালগঞ্জ উত্তর, বেহেলী, সাচনা বাজার, ফেনারবাক, ভীমভালী সহ ছয়টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১,৪২০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ। এছাড়া ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ শান্তনা বেগম, ইউপি সচিব গুনেন্দ্র কুমার তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝরনা বেগম, সদর ইউপি সদস্য মো. মুমিন মিয়া, আতিকুল ইসলাম এবং ইউপি উদ্যোক্তা হুমায়ুন কবির প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ বলেন, ছয়টি ইউনিয়নের মোট ১০,৭৭৫টি দরিদ্র পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।  একই দিনে ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে এই চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দ্রারিদ্র পরিবারের মাঝে সঠিক ভাবে সম্পন্ন করা জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ