সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খু ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ AM

সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খু ন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:৪৫:১৯ AM

সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খু ন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল গণির বাড়ির সড়কে কিছু খানাখন্দ ছিলো, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে সেই সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে নিহত আব্দুল গণি ও তার সৎ ভাতিজা সোহেল মিয়া( ২৫) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহেল মিয়া উত্তেজিত হয়ে চাচা আব্দুল গণিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আব্দুল গণিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি দৈনিক জৈন্তা বার্তা-কে নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান। তিনি বলেন, ‘ সড়কে মাটি ফেলাকে কেন্দ্র করে ভাতিজার হাতে ছুরিকাঘাত সন্ধ্যায় সাড়ে ৬টা চাচা আব্দুল গণি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, তবে অভিযুক্ত সোহেল মিয়াকে আটকের জন্য আমাদের অভিযান চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ