বি এন পি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে -এম নাসের রহমান
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

বি এন পি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে -এম নাসের রহমান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১০:১৭:২৯ AM

বি এন পি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে -এম নাসের রহমান

ছবি: নিজস্ব


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপির ৩১ দফায় সুষ্পষ্ট করে বলা হয়েছে,এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে।

স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন করা হবে।

তিনি গতকাল বুধবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাসের রহমান বলেন,বিএনপির ৩১ দফায় বলা হয়েছে,স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।

নাসের রহমান বলেন,বিএনপির ৩১ দফায় সুষ্পষ্ট ভাবে বলা হয়েছে,আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে‘কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে।

তিনি বলেন, কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। রফতানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,মুজিবুর রহমান মজনু,সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম,যুগ্ম আহবায়ক মারুফ আহমদ।

সম্মেলনে সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফখরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি পদে মো.ফজলু মিয়া, সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ কে নির্বাচিত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি