ছবি : সংগৃহীত
ফিলিস্থিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইয়েলের হত্যাযজ্ঞ ও ভারতের উগ্র হিন্দুত্ববাদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১ মার্চ) জুম্মার পর তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হাফেজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা মনসুর আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামীর সাধারণ সম্পাদক মতিউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অলী উল্লাহ, তৌহিদী জনতার সমন্বয়ক হাফেজ ওমর ফারুক, মাওলানা বদরুদ্দিন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, হাফেজ মাওলানা জামিল আহমদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবু আইয়ুব আনসারী, হাফেজ সাইদ আহমদ, ফজল আহমদ, দেলোয়ার হোসেন আমিনী, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মাওলানা হূমায়ূন কবির, ছাত্রনেতা মাসুদ আহমদ, তাহের আল আমিন প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




