হযরত মাওলা আলী (আঃ) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৪ PM

হযরত মাওলা আলী (আঃ) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:০১:৪৭ AM

হযরত মাওলা আলী (আঃ) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে হযরত মাওলা আলী (আঃ) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ২২ মার্চ ) সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া সুনামগঞ্জ জেলা শাখা ও মইনীয়া যুব ফোরাম সুনামগঞ্জ জেলার ব্যস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া মুনিয়া মাইজভান্ডারিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি খলিফায়ে গাউছুল আজম এডঃ আফতাব উদ্দিন আল মাইজভান্ডারি। আরও উপস্থিত ছিলেন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল মোঃ মাসউদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত করেন ষোলঘর কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মোঃ খালেদ। এর আগে মাহফিলে আলোচনা করেন মাওলানা হাফেজ নূর হোসেন সিদ্দিকী ও মাওলানা মতিউর রহমান আল কাদেরী, মাওলানা শামছুল হুদা। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাসহ স্থানীয় সাধারণ মানুষ দোয়া ও ইফতারে অংশ নেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির