বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ AM

বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:২২:২১ AM

বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান

ছবি: নিজস্ব


আর্থ-মানবতার সেবায় নিয়োজিত বিভিন্ন দেশে থাকা বড়লেখার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের ব্যবস্থাপনায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অন্তর্ভুক্ত কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরের বড়লেখা উপজেলা তালামিয কার্যালয়ে ১৬ টি  কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কারী ও নাজিম সাহেবদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ফকির বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান।

এসময় উপজেলা কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, দ্বিতৃয় জনপল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমদ,সমাজ সেবক হাফিজুর রহমান,গ্লোবাল ইয়ূথ ফোরাম এর কান্টি প্রতিনিধি মো.মাসুম আহমদ, মাওলানা সাইফুর রহমান সিদ্দিক, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মো. মিছবাহ উদ্দিন প্রমুখ ছিলেন।

অনুধান প্রধান কালে ভাচুয়ালী যুক্ত ছিলেন গ্রোবাল ইয়ূথ ফোরামের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, স্প্রেন প্রবাসী মাওলানা আব্দুস শহিদ রাবু, সভাপতি আয়ারল্যান্ড  প্রবাসী হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী মাওলান ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক  লন্ডন প্রবাসী কামরুল ইসলাম বাবু ও উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ কবির। 

প্রধান উপদেষ্টা মাহাফিজ মাওলানা মুসলিম উদ্দিন জানান, বড়লেখা গ্রোবাল ইয়ূথ ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আমাদের লক্ষ উদেশ্য হচ্ছে উপজেলার মসজিদ, মাদরাসা, এতিমখানায় আর্থিক অনুদান প্রধান,  হতদরিদ্রদের সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থীক সহায়তাকরা, কন্যা দায়গ্রস্থ বাবা-মাকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান