বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ AM

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:২৫:০৫ AM

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় জাকিয়া বেগম (২০) নামে এক কাতার প্রবাসীর  স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে। শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউই বলতে পারছেন না। পুলিশও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। নিহত জাকিয়া উপজেলার বাদেপুকুরিয়া গ্রামের কাতার প্রবাসী আবুল হাসানের স্ত্রী। প্রায় ৭-৮ মাস আগে তাদের বিয়ে হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে গৃহবধূ জাকিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে গলায় শাড়ি দিয়ে ফাস লাগানো অবস্থায় ঘরের ভীমের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে বিষয়টা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয়রা জানান, কোনো কারণ ছাড়াই একজন মানুষ কখনো আত্মহত্যা করতে পারেনা। হয়তো তিনি কারও ওপর অভিমান করেছেন কিংবা ঝগড়া করে আত্মহত্যা করতে পারেন। পুলিশ বিষয়টা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।

বড়লেখা থানার এইআই মো. আব্দুর রাজ্জাক শনিবার বিকেলে বলেন, গলায় ফাস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। মৃত্যুর আগে ওই গৃহবধূ স্বামীর সাথে ফোনে কথা বলেছেন। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি