জগন্নাথপুরের কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরের কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:৪৫:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরের কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর বিএনপির এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় সাজ্জাদুর রহমান সামির (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে উপজেলার সর্বস্তরের জনগন এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে প্রবেশ করে। এসময় স্কুল শিক্ষার্থী সামিকে আগামী ঈদুল ফিতরের আগে মুক্তির আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।

মানববন্ধন কর্মসূচিতে সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাহফুজুল আহমদের পরিচালনায় বক্তব্য  রাখেন- এম এ কয়েস, মোঃ আব্দুল ওয়াহাব, শেখ মোঃ ফজর আলী, মাওলানা মতিউর রহমান, শিক্ষক বিজয় কান্তি দাস, মোঃ সুয়েদ আহমদ, রিপন মিয়া, দিনেশ দাশ, মোঃ আব্দুল কাহার, মোঃ আব্দুল আলীম, মোঃ নেওয়াজ, মোঃ জুয়েল মিয়া, আব্দুস শাহীদ, মোঃ নাজিম।

বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মোঃ শাহীনুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামি একজন নিষ্পাপ ও ভদ্র নম্র প্রকৃতির ছেলে। সম্প্রতি যৌথ বাহিনী  তাকে গ্রেফতার করে। পুরনো অস্ত্র গরু জবাই করার চুরি সামনে এনে তাকে ফাসানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করে বলেন, এভাবে একটি ছেলেকে কলঙ্কিত করা হয়েছে। বক্তারা তার জীবনটাকে কলুষিত না করার আহবান জানিয়ে বলেন, সঠিকভাবে তদন্ত করে আগামী ঈদুল ফিতরের আগে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন