ছবি: নিজস্ব
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজারের ত্রৈ-মাসিক সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ২২ মার্চ মৌলভীবাজারের কুসুমবাগ এলাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
সংগঠনের কো অর্ডিনেটর খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট ফিন্ড কো- অর্ডিনেটর আকলিমা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান,শেখ মাহমুদুর রহমান,রুহেল চৌধুরী,নুরুল ইসলাম শেফুল,আনোয়ার হোসেন দুলাল, মুহিবুর রহমান মুহিব, সৈয়দ ছায়েদ আহমদ, বেগম শাহজাদী আলতাফ, সুফিয়া সুলেমান কলি, মো: মোহন প্রমুখ।
ত্রৈ-মাসিক সভায় কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচির বাইরেও স্থানীয় পর্যায়ে এবং বিশেষ প্রয়োজনে বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




