জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বি রো ধে র জেরে সংঘ*র্ষ, আ হ ত ১০
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ PM

জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বি রো ধে র জেরে সংঘ*র্ষ, আ হ ত ১০

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৭:৫১:০১ AM

জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বি রো ধে র জেরে সংঘ*র্ষ, আ হ ত ১০

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির রাস্তার  বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মার্চ)  দুপুরে উপজেলা কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনায় ঘটে। এখবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানান, সাদিপুর গ্রামের কুতুব উদ্দিন ও তার ভাতিজা রিপন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধ পূর্ণ জায়গায় রিপন মিয়া কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাঁধা দেন। যার জের ধরে দেশীয় অস্ত্রেসস্ত্রে হয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এরমধ্যে মঈনুল ইসলাম (৪২), আলীনুর (২৫), শামীম মিয়া (৩০), দুদু মিয়া (৬০), কপিল মিয়া (৩৫) ও মখলিছ মিয়া (৯০)সহ আহতদের স্থানীয় উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসা নেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, চাচা-ভাতিজার মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত। এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির