সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নি হ ত ২
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নি হ ত ২

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:৫৫:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নি হ ত ২

ফাইল ছবি


সুনামগঞ্জের ছাতকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলর ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়ক দিয়ে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় দ্রুতগতিতে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন