শিক্ষকদের সম্মানে শ্রীমঙ্গলে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ AM

শিক্ষকদের সম্মানে শ্রীমঙ্গলে ইফতার মাহফিল

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১১:৪৪:৪৭ AM

শিক্ষকদের সম্মানে শ্রীমঙ্গলে ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে কালিঘাট রোডে অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা। রবিবার (২৩ মার্চ) শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ আগ্রা চাইনিজ কন্টিনেন্টাল রেস্টুরেন্টে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, দৈনিক মানবকন্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আলআমিন, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক জৈন্তা বার্তার শ্রীমঙ্গল প্রতিনিধি রবি উদ্দিন, লেখক মাওলানা লাবীব হুমায়দী, কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ, হাফেজ ক্বারী উসমান বিন রফিক, ক্বারী মাওলানা মুনতাসির আহমদ, শহিদুল ইসলাম নূর, মনসুর আহমদ বাবু প্রমুখ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রিসাে শিক্ষক আলী আহমদ এবং হাবিবুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা, নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, এমএসবি ইসলামিক সেন্টার, ছওতুল হেরা নূরানীয়া মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি