কুলাউড়ায় যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু আগামীকাল থেকে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ AM

কুলাউড়ায় যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু আগামীকাল থেকে

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১০:১২:৪২ AM

কুলাউড়ায় যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু আগামীকাল থেকে

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় আগামীকাল মঙ্গলবার থেকে শহরে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হবে। এ অভিযানে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অবৈধ কাজে কাউকে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

২৪ মার্চ (সোমবার) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরি বৃদ্ধি, মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ৫ আগস্টের পর থেকে থানায় জনবল সংকট দেখা দিয়েছে। স্বল্পসংখ্যক পুলিশ নিয়ে বিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, হেলাল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি