কারাগারে নিহত বিএনপি নেতা আলা উদ্দিনের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ AM

কারাগারে নিহত বিএনপি নেতা আলা উদ্দিনের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:০১:১১ AM

কারাগারে নিহত বিএনপি নেতা আলা উদ্দিনের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

ছবি : সংগৃহীত


আওয়ামী শাসনামলের বিভিন্ন সময় নিপীড়িত নির্যাতিত আর গুম খুনের শিকার পরিবারের পাশে দাঁড়াতে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছিল ‘আমরা বিএনপি পরিবার’ নামের মানবিক এ সংগঠন।

প্রতিষ্ঠার শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী দলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করছে সংগঠনটি। এই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার বিকেলে তাঁর তত্ত্বাবধানে আমরা বিএনপি পরিবার নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ফলমুল ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রতিপক্ষেল লোকজন আদালত প্রাঙ্গণে আলাউদ্দিন ও তার ভাইকে মারধর করে। এঘটনায় হামলাকারীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫৪ ধারায় বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টএটাকে জেল খানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি