ফাইল ছবি
সুনামঞ্জের বিশিষ্ট ঠিকাদার শহীদ আহমদ (৭০) ইন্তেকাল করেছেন। রোববার রাত ৮টা ১০ মিনিটের সময় পৌর শহরের ষোলঘর এলাকার নদীর পাড়ের অস্থায়ী বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ( ২৪ মার্চ ) বাদ জোহর সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট সংলগ্ন মোবারক মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘ দিন ধরে নানা ধরনের জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শহীদ আহমদ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি হাছননগর নিবাসী মহকুমা প্রশাসকের সাবেক প্রধান সহকারি মরহুম রোকন উদ্দিন আহমদ সাহেবের দ্বিতীয় ছেলে।
পেশাগত জীবনে শহীদ আহমদ একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। সুনামগঞ্জ পৌরসভাসহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তার অনবদ্য অবদান রয়েছে। ঠিকাদারি পেশার পাশাপাশি বাসা-বাড়ির নান্দনিক ডিজাইনও করতেন তিনি। সুনামগঞ্জ শহরের অনেক পরিচিতজনের বাসা-বাড়ির সুন্দর সুন্দর ডিজাইন তার হাতের করা। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া বিরাজ করছে। সুনামগঞ্জ শহরের বিশিষ্টজনেরা শহীদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




