ছবি: নিজস্ব
মৌলভীবাজার সদর হসপিটাল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কে উন্নত করে ৫০০ শয্যা হাসপাতাল করাতে শুকরিয়া আদায় ও হসপিটালের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) দুপুরে শহরের সদর হাসপাতাল সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক ফোরাম সনাফ এর কেন্দ্রীয় সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্ব বক্তব্য রাখেন,সচেতন নাগরিক ফোরাম সনাফ সহ-সভাপতি সৈয়দ জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল, সহ-সভাপতি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,শেখ বোরহান উদ্দিন সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক কামাল আহমদ বাবু,ফ্রেন্ডস অফ মৌলভীবাজার এর অর্গানাইজেশনের সভাপতি আবদাল হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




