শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা: আ হ ত ১৭
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ PM

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা: আ হ ত ১৭

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৪:২৮:৫৯ AM

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা: আ হ ত ১৭

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভারসহ ১৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

মঙ্গলবার(২৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি৷

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি গেইটলক বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন৷ পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে। আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷ এরমধ্যে গেইটলক বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির