পবিত্র ঈদুল ফিতর: সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ৩টি জামাত অনুষ্ঠিত হবে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ AM

পবিত্র ঈদুল ফিতর: সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ৩টি জামাত অনুষ্ঠিত হবে

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:০১:০৪ AM

পবিত্র ঈদুল ফিতর: সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ৩টি জামাত অনুষ্ঠিত হবে

ছবি: নিজস্ব


মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ দেখা অনুয়ায়ী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

এ লক্ষে মৌলভীবাজার পৌরসভা বোর্ড রুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। সভায় উপস্থিত ছিলেন পৌর এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন কাজিরগাঁও জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান