শ্রীমঙ্গলে নিসচার সচে*তনতামূলক লিফলেট বিতরণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০২ AM

শ্রীমঙ্গলে নিসচার সচে*তনতামূলক লিফলেট বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৩:১৫:৩৪ AM

শ্রীমঙ্গলে নিসচার সচে*তনতামূলক লিফলেট বিতরণ

ছবি : সংগৃহীত


ঈদ যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ব্যস্ততম এলাকা চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পরিচালিত হয়। নিসচার সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, "খুশির ঈদ যাত্রা যাতে দুঃখে পরিণত না হয়, সেজন্য চালক ও হেলপারদের সচেতন হতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এছাড়া সড়কে যেন কোনো ধরনের বিড়ম্বনা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশা, সবাই নিরাপদে বাড়ি যাবে এবং ঈদ শেষে কর্মস্থলেও নিরাপদে ফিরবে।"

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য মোঃ রবি উদ্দিন বলেন, "ঈদে মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আমরা চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।"

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আমজাদ হোসেন রনি, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক দুলা মিয়া, কার্যকরী সদস্য আল আমিন মিয়া, রবি উদ্দিন, সজল আহমদ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান