বড়লেখায় নিসচা'র স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ AM

বড়লেখায় নিসচা'র স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০৯:৪৭:২৮ AM

বড়লেখায় নিসচা'র স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে ডিভ্যান রেস্টুরেন্টে নিসচা বড়লেখা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা'র সভাপতি তাহমীদ ইশাদ রিপন। 

সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ। 

 প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর, প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, মুফতি জিয়াউল হক, হাজী ইসমাঈল আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম এম আতিকুর রহমান। 

উপস্থিত ছিলেন, নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, সাংবাদিক মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি ব্যাবসায়ী নিজাম উদ্দিন, সমাজসেবক ওসমান উদ্দীন, মানবসেবা সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম শুভ, নিসচার পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সহ সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দীন, ক্রিড়া-সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিৎ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।  

এসময় বক্তারা বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রসংশার দাবি রাখে। স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করাহয়। নিরাপদ সড়ক নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ও নিসচা সংগঠনকে সহযোগিতা করতে সকল সচেতন মহলের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও সড়ক দুর্ঘটনায় আহত-নিহত এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া করাহয়। দোয়া পরিচালনা করেন মুফতি জিয়াউল হক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি