জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ PM

জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ঈদ সামগ্রী বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১১:৫৪:৩৩ AM

জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও  ঈদ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশন (MAFF) এর আনুষ্ঠানিক উদ্বোধন, ৪শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মনসুর আলী পরিবারের মরহুম মোহাম্মদ আলী, মুনসুর আলী, তাহির আলী, মায়া বিবি, জলিকা বিবি, চন্দ্রমালাসহ সকল মৃতদের ঈসালে সওয়াবের জন্য দোয়ার পাশাপাশি ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ)  জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট সংলগ্ন মহাজন বাড়িতে মনসুর আলী ফ্যামেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সামিউল কবিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা তৌফিকুল আলম বাবলু, মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবীর, মাওলানা জালাল হোসাইন, ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল জলিল , জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলী আহমদ, তরুণ সমাজসেবী রেজাউল করীম রিপন।শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীজামিল আহমদ, দোয়া পরিচালনা করেনমাওলানা শাহজালাল আল ক্বাদরী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০