বিশ্ব নাট্য দিবসে মৃৎনাট্য’র আত্মপ্রকাশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ AM

বিশ্ব নাট্য দিবসে মৃৎনাট্য’র আত্মপ্রকাশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:১১:৪৫ AM

বিশ্ব নাট্য দিবসে মৃৎনাট্য’র আত্মপ্রকাশ

ছবি: নিজস্ব


বিশ্ব নাট্য দিবসে মৃৎনাট্য’র আত্মপ্রকাশ হয়েছে মৌলভীবাজারে। গতকাল বৃহস্পতিবার ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজারের একঝাক তরুণ নাট্যকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করে নতুন নাটকের দল ‘মৃৎনাট্য’। তরুণ লেখক ও গবেষক চৌধুরী শামসুল আরেফিনকে সভাপতি ও নাট্যকর্মী শাহীন ইকবালকে প্রধান নির্বাহী করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. খছরু চৌধুরী, সালেহ আহমদ খান, সাইফুর রহমান ফয়সল, সামসুল ইসলাম রাসেল, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক নাজিয়া আক্তার চৌধুরী, সৈয়দ মেহবুব মোর্শেদ, লেখক ও প্রকাশক হাসান মাহমুদ, সংস্কৃতিপ্রেমী অনুকুল বর্মন অনিক ও সামিউজ্জামান। উপস্থিত ছিলেন বাউল শিল্পী জালাল নুরী, নৃত্য শিল্পী অভি, কাকন, শতাব্দী , নাট্যকর্মী শতীস দাস, শফিকুল আলী, জুবায়েল শুভ, এস ইউ বাবলু, আবু তালেব, ম্যাজিক মোহন, রায়হান আহমদ বাবলু, তোফায়েল, জাকারিয়া, জিসান, জিহাদ, পলাশ চক্রবর্তী, তূর্য্য ও কণ্ঠশিল্পী সূচনা বর্মন সহ প্রমুখ।

উপস্থিত অতিথিদের বক্তব্যে বক্তারা মৃৎনাট্যকে শুভকামনা জানান এবং এই অঞ্চলের নাট্যাঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবী জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান