মৌলভীবাজার সরকারি কলেজ ক র্ম চা রী দে র মধ্যে শি বি রে র ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ AM

মৌলভীবাজার সরকারি কলেজ ক র্ম চা রী দে র মধ্যে শি বি রে র ঈদ সামগ্রী বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:২৩:১২ AM

মৌলভীবাজার সরকারি কলেজ ক র্ম চা রী দে র মধ্যে শি বি রে র ঈদ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

 গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ২টায় কলেজ ক্যাম্পাসে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ। এছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আরাফাত আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের ২০ জন কর্মচারীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি কাজী দাইয়ান আহমেদ বলেন, “ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। আমরা বিশ্বাস করি, এই সামান্য উপহার কলেজ কর্মচারীদের ঈদের আনন্দে কিছুটা হলেও যোগ করবে। ছাত্রশিবির সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা চাই, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

এসময় বক্তারা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। ছাত্রশিবিরের এই উদ্যোগে কলেজ কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান