ছবি: নিজস্ব
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনী জামে মসজিদ শাখায় মাসব্যাপী পবিত্র কোরআন শরিফ সহি শুদ্ধ ভাবে পড়ানো সম্পন্ন হওয়ায় বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) বেলা আড়াইটায় ষোলঘর কলোনী জামে এ বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয়।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনী জামে মসজিদ শাখার প্রধান ক্বারী মাওলানা আবু তাহির মোঃ খালিদের সভাপতিত্বে ও ক্বারী মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী ক্বারী সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ও ষোলঘর কলোনী মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রব চৌধুরী, ক্বারী আব্দুল কাদির সেলিম, শিক্ষক লুৎফুল করিম, ষোলঘর এলাকার মুরুব্বি আব্দুল মালেক চৌধুরী, আবু বকর সিদ্দিক, মহি উদ্দিন রোকন প্রমুখ।
এসময় সহকারী ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বারী মো. সোহরাব হোসেন চৌধুরী, মীর শফিকুল ইসলাম, ষোলঘর শাহ আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, ক্বারী মো. আবিদুর রহমান, ক্বারী মো. আনিছুর রহমান, ক্বারী হাফিজ আবুল খামের মো. ইসমাইল, মোঃ জাকির হোসেন, আনসারুল হক সালামান, ক্বারী হাফিজ ফয়ছল আহমদ,ক্বারী হাফিজ মো. সানোয়ার হোসেন নাঈম।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক ও অভিন্ন নাম। সহিহ কুরআন শিক্ষা দেয়ার বিষয়টি নিয়ে আল্লামা ফুলতলীর ভাবনার ফসল দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। সেই ১৯৪৩ সালে অপ্রাতিষ্ঠানিকভাবে ছাহেব ক্বিবলাহ শুরু করেন আল কুরআনের এ খেদমত। সহিহ শুদ্ধ কুরআন শিক্ষাকে সম্প্রসারিত করার লক্ষ্যে তিনি ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। সেই থেকে আজও অবধি চলছে নিরবধি। দীর্ঘ পথচলায় দেশের সবচেয়ে বড় কুরআন শিক্ষার আসরে পরিণত হয়েছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। শুধু দেশে নয় বর্তমানে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশেও দারুল কিরাতের রয়েছে ঈর্ষনীয় সাফল্য। ভবিষ্যতে সারা বিশ্বজুড়েই ছড়িয়ে যাবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্র সিহাবুল ইসলাম সিয়াম, হামদ ও নাত পরিবেশন করেন আওয়াল জামাতের ছাত্রী আয়েশা সিদ্দিকী জান্নাত। পরে আলোচনা সভা হয়ে শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরুষ্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। পরে অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করেন প্রধান ক্বারী মাওলানা আবু তাহির মোঃ খালিদ।
জৈন্তাবার্তা / এম সি




