জগন্নাথপুরে তীব্র যানজটে জ ন দু র্ভো গ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ PM

জগন্নাথপুরে তীব্র যানজটে জ ন দু র্ভো গ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৯:২৬:১০ AM

জগন্নাথপুরে তীব্র যানজটে জ ন দু র্ভো গ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের দিন যত ঘনিয়ে আসতে ততই সড়কে বাড়ছে যানবাহনের চাপ। ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ।শুক্রবার (২৮ মার্চ)  দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়,শহরের নলজুর নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ডাকবালো সেতুর প্রবেশপথ পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ের জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় পর্যন্ত প্রায় ৫০০ ফুট লম্বা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শহরের প্রধান খাদ্যগুদামের পাশের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর কাজ চলমান থাকায় গত দুই বছর ধরে ডাকবালোর সেতুর ওপর যানবাহনের প্রচণ্ড চাপ বাড়ছে। তবে এ সেতু দিয়ে এক মুখী চলাচলের নিয়ম থাকলেও মোটরসাইকেলসহ অনেক সময় ছোট যান নিয়ে পারাপারের হতে গিয়ে মারাত্মক জট বাঁধে।

অপরদিকে সদরের হেলিপ্যান্ড এলাকায় বিকল্প বেইলি সেতু এলাকাও তীব্র যানজট দেখা গেছে। এছাড়াও শহরের প্রধান সড়ক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক সড়কের পৌর পয়েন্ট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড়, ইকড়ছই মাদরাসা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনের অধিকাংশ সময় যানজটের দুর্ভোগে পড়েন লোকজন।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ঈদের ঘন ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে। এরমধ্যে উপজেলার প্রধান সেতুর কাজ ২ বছর ধরে শেষ না হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তারমধ্যে অবৈধবাহনে অপ্রাপ্ত ও অদক্ষ চালকের দৌরাত্ম্যতে কারণে জট লাগার আরেকটি বড় সমস্যা।ফজলু মিয়া নামের আরেক নাগরিক বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের অধিকাংশ সময় যানজটের সময় পাওয়া যায় না। তাঁরা বেশি ব্যস্ত থাকে দূরবর্তী এলাকা থেকে আসা মালামাল বহণকারী যানবাহনের দিকে। ওই সব যানবাহনের চালকের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে অনেক পুরোনো।

জগন্নাথপুরে দায়িত্বরত ট্রাফিক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার বলেন, আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করছি। ঈদের সময় লোকজনের সমাগমের কারণে যানবাহনের চাপ বাড়ে। আমরা জনদুর্ভোগ কমাতে কাজ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির