সুনামগঞ্জে বাস চাপায় শিশু নি হ ত
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ PM

সুনামগঞ্জে বাস চাপায় শিশু নি হ ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৪:১১:০৬ AM

সুনামগঞ্জে বাস চাপায় শিশু নি হ ত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহাসড়ক পারাপার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৯ মার্চ) সকাল শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে৷ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া৷ পড়ে উপজেলার নোয়াগাঁও এলাকায় সড়ক পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসে চাপায় সড়কেই প্রাণ যায় তার৷ এসময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন৷ পরে স্থানীয়দের সহযোগীতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করা চেষ্টা করে৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। এতে স্থানীয় এলাকার জনতা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে এলাকার সচেতন বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এঘটনায় ঘাতক বাসটি জব্দ রয়েছে

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির