জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ PM

জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৭:১৩:৪৮ AM

জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন বাজারে ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। এতে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে মানুষের কেনাকাটা। উপজেলার বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, সেখানে ক্রেতার উপচে পড়া ভিড়। কমতি নেই ফুটপাতেও। সমানতালেই চলছে কেনাবেচা। অন্য বছরের তুলনায় এবার ঈদ মৌসুমে বিদ্যুতের ভেলকিবাজি নেই। এতে খুশি ব্যবসায়ীরা। নতুন জামাকাপড়ের দাম বেশি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা।

শনিবার ( ২৯ মার্চ)  পৌর শহরের জগন্নাথপুর বাজার ঘরে দেখা যায়, ঈদ সামনে রেখে বিভিন্ন বিপণিবিতান বর্ণিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন মার্কেট ও দোকান। প্রতিটি গার্মেন্টের দোকানে প্রচণ্ড ভিড়। ব্যবসায়ীরা জানান, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত এ উপজেলায় এবার অন্যসব বছরের তুলনায় একটু আগে থেকে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতার চাপ বেশি। লোডশেডিংমুক্ত এবারের ঈদে ভালোই ব্যবসা চলছে তাদের। ঈদের শেষ মুহূর্তে আরও বেশি বেচাবিক্রি হবে বলে তারা প্রত্যাশা করছেন।

জগন্নাথপুর বাজারের এমআরএস ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া বলেন, জগন্নাথপুরের সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীদের আয়ই এখানকার মানুষের চালিকাশক্তি। অন্য যে কোনো বছরের তুলনায় এবার ক্রেতার চাপ বেশি। আরও ভালো লাগছে বিদ্যুতের লোডশেডিং নেই। আসল ঝলক ফ্যাশনের মালিক শ্যামল গোপ বলেন, এ বছর আগেভাগে বেচাবিক্রি শুরু হয়েছে। ১০-১২ রোজা থেকেই কেনাকাটা শুরু হয়। শেষের দিকে আরও জমজমাট হবে ঈদবাজার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন,মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির