মাধবপুরে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৭ PM

মাধবপুরে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৪:১৫:৫৫ AM

মাধবপুরে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে ধারণ করা আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। গত বুধবার রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাধবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুলতানপুর গ্রামের জারু মিয়ার ছেলে ফারুক মিয়া, ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়াকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। অভিযুক্ত মাজারুল মোবাইলে ভিকটিমের একটি আপত্তিকর ছবি ওঠায়। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। পরে গত ২৭ তারিখ রাতে অভিযুক্ত মাজহারুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই নারীর বাড়িতে এসে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সঙ্গে এ ব্যাপারে কারও কাছে মুখ খুললে তাকে ও তার ছেলেমেয়েদের খুন করাসহ তার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়া দেওয়ার হুমকি দেয়। 

এ ব্যাপারে গতকাল একটি মামলা করা হয়েছে। মামলামূলে অভিযুক্ত দুজন আসামিকে করে গ্রেপ্তার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালত প্রেরণ করা হয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী