জামালগঞ্জে নৌকা ডুবে ৪ জন নি হ ত, আ হ ত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

জামালগঞ্জে নৌকা ডুবে ৪ জন নি হ ত, আ হ ত ১

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১০:২৮:১৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে নৌকা ডুবে ৪ জন নি হ ত, আ হ ত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে বৌলাই নদীতে নৌকা ডুবিতে ৪ জন নিহত ১ জন আহত হয়েছে।রবিবার রাত ৯ টায় বেহেলী ইউনিয়নের হারারকান্দী নামীয় মোড়ে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, প্রতি শনিবার মধ্যনগর স্বাপ্তাহিক হাট বার। বেহেলি ইউনিয়নের মদনাকান্দী গ্রামের সুমন সরকারের নৌকায় আশেপাশের গ্রামের লোকজন হাটবারে বাজার সদাই করতে মধ্যনগর যায়। মধ্যনগর বাজার থেকে ফেরার পথে বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘুরার সময় আনুমানিক ৬০/৭০ জন যাত্রী ও মালামাল সহ নৌকাটি ডুবে যায়।

নিহতরা হলেন, বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার,একই কল্পনা সরকারের দেবরের মেয়ে (৪) , কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)। এছাড়াও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকার(১০) কে গুরতর আহত অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ফেরন করেন।

বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বুঝাই বেহেলী আসার পথে নৌকাটি বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘোরার সময় নৌকাটি ডুবে যায়। এতে ৪ জন নিহত একজন আহত হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি জামালগঞ্জ থানায় অবহিত করি।

এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে যাওয়ার পথে আছি। ঘটনা স্থলে পৌঁছে পুরো বিবরণ জানাচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন