ছবি : প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২ নম্বর বদলপুর ইউনিয়নে ছাত্রলীগে একই দিনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্যাডে দুটি কমিটির নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। দুই পক্ষই নিজেদের বৈধতা দাবি করছেন। যেখানে দুই কমিটিতেই রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক দেয়া অনুমোদনের স্বাক্ষর।
৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলুর ফেসবুক আইডি থেকে এক পক্ষের হোসাইন আহমেদকে সভাপতি এবং রাসেল চন্দ্র দাসকে সম্পাদক করে ১০ সদস্যের কমিটির ঘোষণা দেয়া হয়। কিছুক্ষণ পর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি তোফাজ্জল হোসেন অনিকের আইডি থেকেও একই ধরনের পোস্ট দেওয়া হয়। তবে সেটি কয়েক মিনিটের মধ্যেই ডিলেট দেয়া হয় এবং পরবর্তীতে দুপুর ১২টার দিকে তাঁর আইডি থেকে রাবেল রায়কে সভাপতি এবং সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়। যেখানে উপজেলা সভাপতি ও সম্পাদকের করা স্বাক্ষর দেখা যায়।
এদিকে সকালে এক পক্ষের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন আবার দুপুরে অন্য পক্ষকে এ নিয়ে উপজেলা এবং জেলাব্যাপী শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কমিটির নামে তামাশা ও আজে বাজে কথাও উঠতে দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
SH




