কুইচ্চা ধরতে বাংলাদেশে অ*নুপ্রবেশ: ইঁদুর মারার ফাঁ দে ফেঁসে ভা র তী য় যুবকের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ PM

কুইচ্চা ধরতে বাংলাদেশে অ*নুপ্রবেশ: ইঁদুর মারার ফাঁ দে ফেঁসে ভা র তী য় যুবকের মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ০৪:০৯:৪৮ AM

কুইচ্চা ধরতে বাংলাদেশে অ*নুপ্রবেশ: ইঁদুর মারার ফাঁ দে ফেঁসে ভা র তী য় যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুইচ্চা মাছ ধরার জন্য বোরো ধান ক্ষেতে নেমে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতীয় এক অনুপ্রবেশকারী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে টেবলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম, সারভেস মারাখ (২৮) সে ভারতের শিলং জেলার চেলা থানার কাসিন্দা বস্তির গবিন মারাখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ (৪৭) নামের এক কৃষক ইঁদুর মারার জন্য সাধারণ( গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। আর জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজারের ওই এলাকার একটি ছড়ায় কুইচ্চা মাছ ধরার জন্য অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক সারভেস মারাখ ও তার আরেক বন্ধু। তারা দুজন ছড়ায় কুইচ্চা মাছ ধরার এক পর্যায়ে ভারতীয় নাগরিক সারভেস নামের যুবক সেই ইঁদুরের ফাঁদেই ফেঁসে প্রাণ হারান। তার সাথে আশা অপর বন্ধু বিদ্যুৎপৃষ্ট এর শব্দ শুনে ভয়ে পালিয়ে ভারতে চলে যায়। পরে স্থানীয় গ্রামের মানুষ বোরো ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করেন।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান (প্যানেল) আব্দুর রাজ্জাক ভূট্রো বলেন, এরকম বৈদ্যুতিক ফাঁদ আমি কখনো দেখিনি এটা সম্পূর্ণ অনিরাপদ ও বেআইনী। 

বিষয়টি করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক। তিনি বলেন, সে ভারতের গারো সম্প্রদায় যুবক, তারা নাকি কুইচ্চা খায়, সেই কুইচ্চা ধরার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। কিন্তু যে জমিতে গেছিলো সেখানে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ ছিলো, আর সে কুইচ্চা ধরার সময় যুবকের ঘাড়ে বৈদ্যুতিক লাইন লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। সে সময় তার সাথে আরেকজন ভারতীয় যুবক ছিলো সেই যুবক পালিয়ে গেছে। পরে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা দেখে লাশটি উদ্ধার করে নিয়ে আছেন। তার আত্মীয়-স্বজন বাংলাদেশে বসবাস করায় তারাই যুবকটি সনাক্ত করেছেন যে সে ভারতীয় নাগরিক। পরে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছি,  বিজিবি হয়তো বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির