সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘ*র্ষ, আ হ ত ২০
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ PM

সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘ*র্ষ, আ হ ত ২০

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ০৪:৫৩:৪৮ AM

সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘ*র্ষ, আ হ ত ২০

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও শাহ আলম পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার ধান শুকানোর জায়গা দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ‘‘ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির