সুনামগঞ্জে ফেসবুকের পোস্টের জেরে দুই পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ৩৫
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ PM

সুনামগঞ্জে ফেসবুকের পোস্টের জেরে দুই পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ৩৫

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১১:২০:১৬ AM

সুনামগঞ্জে ফেসবুকের পোস্টের জেরে দুই পক্ষের সং ঘ র্ষ,  আ হ ত ৩৫

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ( ১ এপ্রিল ) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়,  জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের  লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। মধ্যে একবার উভয় পক্ষের লোকজনের মীমাংসা । তার পর ভালো গেলেও ঈদের দিন লেবু মিয়ার পক্ষের এক যুবক প্রতিপক্ষের একজনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে  আজ দুপুরে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  দুই পক্ষের ৩৫ জন আহত হন। এর মধ্যে পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংঘর্ষের ঘটানায় আমাদের হিসাব অনুযায়ী উভয় পক্ষের ২৭ জন আহত  হয়েছে। তবে আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির