সুনামগঞ্জে ইদুরের ফাঁ দে ভা র তী য় যুবকের মৃ ত্যু : লা শ হস্তান্তর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ PM

সুনামগঞ্জে ইদুরের ফাঁ দে ভা র তী য় যুবকের মৃ ত্যু : লা শ হস্তান্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:৩১:৫৯ AM

সুনামগঞ্জে ইদুরের ফাঁ দে ভা র তী য় যুবকের মৃ ত্যু : লা শ হস্তান্তর

ছবি : সংগৃহীত


বাংলাদেশের সুনামগঞ্জ দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক (২৮) নামের এক যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি ও পুলিশ ।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি,বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।

মারা যাওয়া ওই যুবক ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকা কাসিন্দা বস্তির গবিন মারাক এর ছেলে সারভেস মারাক (২৮)।

পুলিশ জানায়,গত সোমবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ( গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে,সেই ইঁদুরের ফাঁদেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি,বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক,সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো: সিরাজুল ইসলাম ভারতের পক্ষে কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল,মেঘালয় প্রদেশের শিলং চেলা থানার অফিসার ইনচার্জ ইপ্রাইম রাইডংসহ বিজিবি,বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০