শান্তিগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষে ১৫ জন আ হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষে ১৫ জন আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ০৩:২৩:৪০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষে ১৫ জন আ হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমরিয়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছিল আসছিলো। বুধবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান,  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন