জগন্নাথপুরে অনুমতি ছাড়াই বাউলসন্ধ্যার আসর, প ণ্ড করল প্রশাসন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM

জগন্নাথপুরে অনুমতি ছাড়াই বাউলসন্ধ্যার আসর, প ণ্ড করল প্রশাসন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১০:১০:০৯ AM

জগন্নাথপুরে অনুমতি ছাড়াই বাউলসন্ধ্যার আসর, প ণ্ড করল প্রশাসন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনাঅনুমতিতে বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসর বসানোর অভিযোগে প্রশাসন আসরটি পণ্ড করে দিয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথপুরের ইউএনও বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশসহ সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় আয়োজিত ওই আসর বন্ধ করে দেন। 

জানা গেছে, বন্ধু মহলের ব্যানারে ঈদুল ফিতর উপলক্ষে বাউল সন্ধ্যা নামে অশ্লীল গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীদেরও আমন্ত্রণ করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়ানো হবে বলে অনুষ্ঠানটি বন্ধের দাবী জানান স্থানীয়রা।

ইউএনও বরকত উল্লাহ বলেন, এ আয়োজনে সরকারি কোন অনুমতি ছিল না এবং অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে সেখানে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০