হবিগঞ্জে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন: আড়াই লক্ষ টাকা জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৭ PM

হবিগঞ্জে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন: আড়াই লক্ষ টাকা জরিমানা

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ১১:০০:৩৭ AM

হবিগঞ্জে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন: আড়াই লক্ষ টাকা জরিমানা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশক দিয়ে মাছ নিধন ও পানির ক্ষতি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক মৎস্যজীবীকে আড়াই লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। শনিবার ( ৩০ সেপ্টেম্বর ) উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফখানী মহল্লায় এই ভ্রাম্যমান আদালটি পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ।

অভিযুক্ত আলী হোসেন(৩৫) বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের কলিম উল্লাহর পুত্র।

জানা যায়,এই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জনসাধারনের নিত্য ব্যাবহৃত একটি পুকুরের পানিতে ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশক মিশিয়ে মাছ নিধন করছিলেন অভিযুক্ত আলী হোসেন। এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফরিদ মিয়া একটি অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমান করে তা আদায় করা হয়েছে অভিযুক্ত আলী হোসেনের নিকট থেকে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী