ছবি : সংগৃহীত
চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত করে সুনামগঞ্জ জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার দাবিতে জেলা বিএনপির তৃণমুল ত্যাগীনেতা কর্মীর ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল নোমান লিখিত বক্তব্যে বলেন, “গত ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ শেখ হাসিনা মুক্ত হলেও স্বৈরাচারের দোসরমুক্ত হয়নি সুনামগঞ্জ জেলা বিএনপি। বিগত রক্ত ঝড়া আন্দোলন সংগ্রামে চার শত গজের ভিতরে মিছিল মিটিং করা কমিটি ছিল সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থ সিন্ডিকেট কমিটির কর্মকান্ড ছিল বিভেদ বিভক্ত,ও বিভাজনের। তারই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর জেলা বিএনপির নেতা কর্মীদের বোকা বানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে ৩২ সদস্যের জেলা আহবায়ক কমিটি হাসিল করেন এই সিন্ডিকেট লিমিটেড কোম্পানি। পরবর্তীতে বিএনপির ত্যাগী নেতা কর্মীরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছকে সিন্ডিকেট কমিটি বিষয়ে অবগত করা হলে তিনি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের নিয়ে ইউনিট কমিটি গঠন করার পুর্ণ আশ্বাস দেন। কিন্তু তার আশ্বাস আর বাস্তবায়নের মুখ দেখনি। বরং প্রতিটি ইউনিট কমিটি নিজে থেকে সিন্ডিকেট কমিটির অনুকুলে ঘোষণা দেন। দলের দায়িত্বশীলদের এহেন আচরণে সাড়া জেলায় দলের কাঠামো ভেঙে পড়েছে। এতে দলের ত্যাগী নেতা কর্মীরা পদবঞ্চিত হয়েছেন।
অন্যদিকে চিহ্নিত চাঁদাবাজ, দলছুট, বিগত দিনে আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িতরা দলে প্রবেশ করে পদ পদবী ভাগিয়ে নিয়েছে।”এসময় বিএনপির পদবঞিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




