গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলার আসামি ফেরদৌসকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিলেট।
সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রোববার (৬ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম ফেরদৌস সরকার (২৩)।
র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




