জগন্নাথপুরে আ.লী*গের সাধারণ সম্পাদক গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ PM

জগন্নাথপুরে আ.লী*গের সাধারণ সম্পাদক গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০২:৪৬:৫৫ AM

জগন্নাথপুরে আ.লী*গের সাধারণ সম্পাদক গ্রে*প্তার


সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলার অজ্ঞাত আসামি হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আওয়ামী লীগের এই নেতা উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের ছান্দু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০