নলুয়ার হাওর পরিদর্শনে জেলা প্রশাসক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নলুয়ার হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ১০:২৫:১৪ পূর্বাহ্ন

নলুয়ার হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, হাওরের ফসল উত্তোলনে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

পাকা ফসল যাতে কোন অবহেলায় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ফেলতে তিনি কৃষকদের অনুরোধ করেন। সোমবার (৭ এপ্রিল)  নলুয়ার হাওরের ভুরাখালি বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যার সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডোর এসও সবুজ কুমার শীলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম প্রমুখ।

সভায় কৃষকরা হাওরের ফসল রক্ষা ও বেড়িবাঁধের মাটির সমস্যা তুলে ধরে নদী খনন ও কৃষকদের সুবিধার্থে একটি কৃষক ছাউনী নির্মাণের দাবি জানালে জেলা প্রশাসক তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।এছাড়াও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী সরকারি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন