বাহুবলে ট্রাক চাপায় প্রাণ গেলো মা ছেলের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৮ PM

বাহুবলে ট্রাক চাপায় প্রাণ গেলো মা ছেলের

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০৮:১৩:০৫ AM

বাহুবলে ট্রাক চাপায় প্রাণ গেলো মা ছেলের

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। রবিবার ( ১ অক্টোবর) বিকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে ঘটনাটি ঘটে। এঘটনায় আরও তিন যাত্রী হয়েছেন।

জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও ছেলে মতিবুর রহমান(২৫) সহ ৫ জন সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এসময় বাহুবলের ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের কাছে আসলে পিছন দিক আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এসময় জমিলা খাতুন (৪৫) ঘটনাস্থলেই মারা যান। এমতাবস্থায় স্থানীয় লোকজনরা আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুজন মা ছেলে বলে জানা গেছে। 

এ বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে জমিলা খাতুনের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী