দেশের বাইরে যেতে পারবেন না সুনামগঞ্জের নজিবুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM

দেশের বাইরে যেতে পারবেন না সুনামগঞ্জের নজিবুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০৯:৪৫:০১ AM

দেশের বাইরে যেতে পারবেন না সুনামগঞ্জের নজিবুর

ছবি : সংগৃহীত


দুর্নীতির অভিযোগ থাকায় কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একি সঙ্গে তার স্ত্রী নাজমা রহমান, দুই ছেলে ফুয়াদ এন এ রহমান এবং ফারাবী এন এ রহমানকেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নজিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গণেশপুর গ্রামে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ছিলেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা গেছে, নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০