চুনারুঘাটে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৬ PM

চুনারুঘাটে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০৯:৫০:৩৫ AM

চুনারুঘাটে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। রবিবার ( ১ অক্টোবর ) সকালে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে  ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার সহ আরো অনেকেই । অতিথিবৃন্দরা বলেন আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা ইভটিজিং, বাল্য বিবাহের কুফল, অপমৃত্যুরোধ ও যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিশু শিক্ষার্থীগণ,বীর মুক্তি যোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।     

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী