ফেসবুকে যুক্ত হলো নতুন অপশন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ AM

ফেসবুকে যুক্ত হলো নতুন অপশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০১:৫৫:৫৫ AM

ফেসবুকে যুক্ত হলো নতুন অপশন


প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে ফেসবুক নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের কমেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। এখন থেকে যেকোনো অস্বস্তিকর বা অসংগতিপূর্ণ কমেন্ট খুব সহজে রিপোর্টও করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

রিপোর্ট করার মাধ্যমে দ্রুত ক্ষতিকর কনটেন্ট বা অশালীন মন্তব্যগুলো চিহ্নিত করতে পারবে ফেসবুকের কর্তৃপক্ষ। ফলে তারা দ্রুত সঠিক ব্যবস্থা নিতে পারবে।

ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। তবে নতুন আপডেটের ফলে সহজেই ডেস্কটপের ফেসবুক সংস্করণ থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। এখন ডেস্কটপের ফেসবুক সংস্করণে কমেন্টের পাশেই ‘তিন’ ডট আইকোন দেখা যাবে। এই তিন ডট আইকোনে ক্লিক করলেই হাইড কমেন্ট বা রিপোর্ট কমেন্ট–এর অপশন দেখা যাবে।

রিপোর্ট কমেন্টে ক্লিক করার পর ফেসবুক জানতে চাইবে কী কারণে কমেন্টটি রিপোর্ট করতে চাইছেন। এখন রিপোর্ট করার কারণ নির্বাচন করে সাবমিট বাটনে ট্যাপ করুন। আগের তুলনায় রির্পোট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক।

এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপে কমেন্টের পাশে একটি ডাউনওয়ার্ড বাটন (নিম্নমুখী তীরচিহ্ন) দেখা যাচ্ছে। তবে আইকোনটির কাজ কী তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি একটি ফিচারের অংশ যা রেডিটের মতো ব্যবহারকারীদের কমেন্টগুলো ডাউনভোটের সুযোগ দেয়। এই বাটনে ক্লিকের মাধ্যমে বোঝানো হয় যে, আপনি কমেন্টটিকে অপ্রাসঙ্গিক বা অবমাননাকর বলে মনে করছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী