জগন্নাথপুরে বাউলসন্ধ্যা নামে অ শ্লী ল অনুষ্ঠান বন্ধের দা*বিতে বি ক্ষো ভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাউলসন্ধ্যা নামে অ শ্লী ল অনুষ্ঠান বন্ধের দা*বিতে বি ক্ষো ভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০৯:১০:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাউলসন্ধ্যা নামে অ শ্লী ল অনুষ্ঠান বন্ধের দা*বিতে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর পাশে বন্ধু মহল কর্তৃক আয়োজিত বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রানীগঞ্জ বাজারে সম্মিলিত মুসলিম জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা মুহতামিম মাওলানা বাহার উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, হাড়গ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান, রানীগঞ্জ ডিএস আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী নজরুল ইসলাম নিজামি, মাওলানা নিজামুদ্দিন কামালি, মাওলানা শামীম আহমদ, মাওলানা হুসাইন আহমদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা ফজল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঈদপূর্ণমিলনী উপলক্ষে গত কয়েকদিন আগে রানীগঞ্জ সেতুর পাশে বাউলসন্ধ্যা নামের নারী পুরুষের অংশগ্রহণে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর প্রতিবাদের মুখে স্থানীয় প্রশাসন তা পণ্ড দেয়। আবারও একই স্থানে বাউল গানের নামে ইসলাম বিদ্বেষি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। অবিলম্বে ইসলামী বিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ করে এলাকায় শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।

প্রসঙ্গত, সরকারী অনুমতি না নিয়ে গত ৩ এপ্রিল রানীগঞ্জ সেতু এলাকায় ঈদপূর্ণমিলনী উপলক্ষে বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসরের আয়োজন করা হলে এমন অভিযোগের স্থানীয় প্রশাসন আসরটি বন্ধ করে দেয়। একই স্থানে আবারও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রাতে এ অনুষ্ঠান হওয়ার কথা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, মানববন্ধন হয়েছে শুনেছি। এ বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথে বলে পরবর্তী পদক্ষেপ নেব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন