জগন্নাথপুরের নলুয়ার হাওরে চারদিকে চলছে ধান কাটার প্রস্তুতি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM

জগন্নাথপুরের নলুয়ার হাওরে চারদিকে চলছে ধান কাটার প্রস্তুতি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০৯:৪২:১৫ AM

জগন্নাথপুরের নলুয়ার হাওরে চারদিকে চলছে ধান কাটার প্রস্তুতি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে হাওরে দুলছে কাচা ও আধাপাকা বোরো ধান। সোনালী ধানের মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটার ধুম পড়ে যাবে। তাই ধান কাটা, মাড়াই করা, শুকানো ও ঘরে তোলার প্রস্তুতি চলছে চারদিকে। 

সবার আগে ধান কাটার ব্যবস্থা নিয়ে ব্যস্ত রয়েছেন কৃষকেরা। এবার দেশের অন্য অঞ্চলের ধানকাটা শ্রমিকরা জগন্নাথপুরে আসার সম্ভাবনা খুবই কম। তাই হারভেস্টার মেশিন ও স্থানীয় শ্রমিকের উপর নির্ভর করতে হবে বেশি। ইতোমধ্যে ধানকাটার মেশিন ও শ্রমিকদের সংগ্রহে চারদিকে ছুটছেন কৃষকেরা। 

এছাড়া ধান মাড়াইয়ের মেশিনের চালকদের সাথে কথা বলে রাখছেন। ধান শুকানোর জন্য ত্রিপাল সংগ্রহ ও খলা তৈরি করা হচ্ছে। সবশেষে ধান ঘরে তুলতে গোলা বানানো নিয়ে ব্যবস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। আর মাত্র কিছুদিন বাকি আছে। 

আগামী সপ্তাহের মধ্যেই হাওরে ধান কাটার মহোৎসব চলবে। যা নিয়ে কৃষক পরিবারে চলছে নানা আয়োজন। 

একই সঙ্গে দাদন ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন ধান কাটা শুরু হয়ে গেলে পূর্বে লাগানো ধানুয়া লগ্নির টাকার বিনিময়ে কৃষকের কষ্টার্জিত সোনার ফসল নিজের হেফাজতে নিতে এবং ধান ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন সুযোগ বুঝে কমদামে ধান কিনতে হাওরে ঝাপিয়ে পড়তে। 

গতকাল বুধবার সরেজমিনে জগন্নাথপুর উপজেলার সর্ববৃহত নলুয়ার হাওরে গিয়ে দেখা যায়, হাওরজুড়ে আধাপাকা ও কাচাধান বাতাসের তালেতালে দুলছে। 

এ যেন মনোমুগ্ধকর চিত্র। এ সময় বেশ কয়েকজন কৃষককে হাওরে জমির আইল ধরে হাটতে দেখা যায়। তারা হাওরে আসছেন তাদের উৎপাদিত জমির ধানের বর্তমান অবস্থা দেখতে। আর কতদিন পরে জমির ধান কাটা যাবে তার হিসাব-নিকাশ কষতে। এমন মন্তব্য ছিল তাদের। 

এ বিষয়ে জানতে চাইলে হাওর বেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, আর কিছুদিন পর বোরো ধান কাটার ধুম পড়বে। তাই চারদিকে কৃষকেরা ধান কাটার প্রস্ততি নিচ্ছেন। 

এবার ধানের ফলন তুলনামূলক কম হলেও ভালো হয়েছে। ধানে কোন প্রকার ছিঁটা নেই। এছাড়া এবার দেশের অন্য অঞ্চল থেকে ধানকাটা শ্রমিক আসার সম্ভাবনা কম। তাই হারভেস্টার মেশিন ও স্থানীয় শ্রমিকদের উপর নির্ভর করতে হবে বেশি। 

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, গত বছরের তুলনায় এবার জগন্নাথপুরে আবাদকৃত জমির পরিমাণ বেড়েছে। তাই ফলনও বেশি হবে। এবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর সহ সকল হাওর ও বাওরে মোট ২০ হাজার ৪২৩ হেক্টর বোরো জমি আবাদ হয়েছে। তা থেকে সরকারি ভাবে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার ৪২০ মেট্রিকটন ধান। এবার সময়ে সময়ে বৃষ্টিপাত হওয়ায় ফলন ভালো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ধান কাটার ধুম পড়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধান কাটা পর্যন্ত বাকি সময়েও যদি প্রকৃতি অনুক‚লে থাকে. তাহলে কৃষক ভাইয়ের গোলায় বাম্পার ফলন উঠবে ইনশাআল্লাহ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০