জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০ শিক্ষার্থী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০ শিক্ষার্থী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০৯:২৫:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত


সারাদেশে মতো বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।পরীক্ষায় প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়. এবারের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১৮৪০জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৬৮১ ও ছাত্রী ১১৫৯ জন। প্রথমদিনে অনুপস্থিত ছিল মোট ১৮ জন। এরমধ্যে ছাত্র ২ জন ও ছাত্রী ১৬ জন।

মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রেমোট ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।অনুপস্থিত ৫ জন । এরমধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ৪জন। এছাড়া কারিগরি শিক্ষায় ২টি কেন্দ্র মোট ১০১ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৫৯ জন ও ছাত্রী ৪২ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৭ জন।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট পরীক্ষার সংখ্যা ২৬৪১ জন। এরমধ্যে প্রথমদিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন