সুনামগঞ্জে ই য়া বা সহ দুই মা*দক কারবারি গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

সুনামগঞ্জে ই য়া বা সহ দুই মা*দক কারবারি গ্রে ফ তা র

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:৪১:০৭ AM

সুনামগঞ্জে ই য়া বা সহ দুই মা*দক কারবারি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল )  বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম (৩০) এবং ওয়েজখালী গ্রামের মোঃ রুবেল ইসলাম (২৬)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাট সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৪২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০